কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬ এ ০৯:০৭ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৫-০৯-২০২৫ আর্কাইভ তারিখ: ০১-০৯-২০৫০
জনাব মো: মাসুদ রানা অদ্য ১৫-০৯-২০২৫ তারিখ জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজার এ ৯ম গ্রেডের লাইব্রেরিয়ান পদে অফিস প্রধান হিসেবে যোগদান করেছেন। যোগদানকালে তিনি পাঠকদের সাথে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি পাঠকদের সাথে কুশলাদি বিনিময় করেন। তিনি আরো জানান যে গ্রন্থাগারকে আগামীতে আরো পাঠকবান্ধব ও পর্যটকবান্ধব গ্রন্থাগার হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। গ্রন্থাগারকে সমৃদ্ধ করার জন্য তিনি সকলের কাছে সহযোগিতা প্রত্যাশা করেন। সকল অংশীজনদের সাথে নিয়ে গ্রন্থাগার সেবা ও গ্রন্থাগার অবকাঠামোর উত্তরোত্তর সমৃদ্ধি করার অঙ্গীকার ব্যক্ত করেন।