অদ্য ৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টায় জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় গ্রন্থাগার দিবস এর উদ্বোধন করে গণগ্রন্থাগার অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব মো: আবুবকর সিদ্দিক মহোদয়। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব তাসনীম জাহান মহোদয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও কালাচারাল একাডেমি, কক্সবাজার এর পরিচালক জনাব মং ছেলা মহোদয়, বর্তমান জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা ও সাবেক জেলা শিক্ষা অফিসার জনাব মো: নাছির উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) জনাব মো: আহসানুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: নাজমুল হাসান নাঈম।
দিবসের উদ্বোধন শেষে গণগ্রন্থাগার পাঠকক্ষে দিবসকে কেন্দ্র করে ও দিবসের প্রতিপাদ্য বিষয় ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব তাসনীম জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক জনাব মো: আব্দুল মান্নান, প্রধান আলোচক গণগ্রন্থাগার অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব মো: আবুবকর সিদ্দিক মহোদয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও কালাচারাল একাডেমি, কক্সবাজার এর পরিচালক জনাব মং ছেলা মহোদয়, বর্তমান জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা ও সাবেক জেলা শিক্ষা অফিসার জনাব মো: নাছির উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) জনাব মো: আহসানুল হক প্রমুখ অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র দপ্তরের লাইব্রেরিয়ান জনাব মো: মাসুদ রানা।
আলোচনা সভা শেষে দিবসকে কেন্দ্র করে আয়োজিত বইপাঠ, রচনা, চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতার মোট ২১জন বিজয়ীকে পুরস্কার হিসেবে বই ও সনদ প্রদান করা হয়। এছাড়াও পূর্বে আয়োজিত তারুণ্যের উৎসব, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী, মহান বিজয় দিবস এর বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
২০১৮ সাল থেকে প্রথমবারের মতো শুরু হয়ে এবছর ৯ম বারের মতো উদযাপন হলো জাতীয় গ্রন্থাগার দিবস। প্রতি বছর বেশ আড়ম্বের সাথে সমগ্র দেশব্যাপী জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজারেও দিবসটি যথাযথভাবে উদযাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়। সকল স্তরের পাঠক ও সুধীবৃন্দদের নিয়ে এবারের জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হলো।
জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন এর মূল কারণ হলো, প্রতিবছর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য নির্ধারণ করে দেশব্যাপী মানুষকে আরো বইমুখী, গ্রন্থাগারমুখী ও মননশীল হওয়ার অনুপ্রেরণা যোগানো। জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজারও সেই উদ্যোগের প্রয়াস হিসেবে জেলার সকল স্তরের মানুষের মধ্যে পাঠ্যাভাস বৃদ্ধিতে নিরবিছিন্নভাবে কাজ করে যাচ্ছে।